বিতর্কিত ওসি রাশেদকে কসবায় পদায়ন

ব্রাহ্মণবাড়িয়া
ওসি আলী মোহাম্মদ রাশেদ
এখন জনপদে
0

নানা বিতর্কিত কর্মকাণ্ডের জেরে বদলি হওয়া গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গতকাল (বুধবার, ১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ সাক্ষরিত এক আদেশে তাকে কসবা থানায় পদায়ন করা হয়।

একই আদেশে কসবা থানার ওসি নাজনীন সুলতানাকে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। নাজনীন সুলতানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন বিতর্কিত পুলিশ পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ। গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। মোটা অঙ্কের ঘুস নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেয়াসহ মামলা বাণিজ্য, চাঁদাবাজি, এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ওসি রাশেদের বিতর্কিত কর্মকাণ্ডের কথা উঠে এসেছে বলে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘তার সম্পর্কে কোনো লিখিত অভিযোগ বা অভিযোগের তথ্য জেলা পুলিশের কাছে নেই। স্বাভাবিক বদলি বা পদায়নের অংশ হিসেবে তাকে কসবা থানায় পদায়ন করা হয়েছে।’


এফএস