আজ (শুক্রবার, ৩ জুলাই) যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতি বছর এই কর্মসূচির বিস্তার লাভ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কথা বলেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্কুলপ্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে।’
পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্যরা।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



