
যশোর সীমান্তে ১৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

যশোরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
যশোরের প্রেসক্লাবের সামনে ও মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
যশোর শেখ আবু তালেব নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) দুপুর ২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘাতক শফিয়ার রহমানকে আটক করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।

যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরে রঞ্জন হত্যা: ইনজেকশন পুশ করে নদীতে ফেলা হয় মরদেহ—সিআইডি
যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল (৬০) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, ইনজেকশন পুশ করে রঞ্জনকে হত্যার পর তার মরদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

যশোরে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটী এলাকায় রঞ্জন মণ্ডল (৬০) নামের এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৭ নভেম্বর) দুপুরে স্থানীয় এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
যশোরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রী শাহানাজ খাতুনকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আতিয়ার রহমান নামের এক ব্যক্তি। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

যশোরের অভয়নগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১
যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে পরিবহনের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন; দায়িত্বরত ২ পুলিশ সদস্য ক্লোজড
যশোর শহরের বকুলতলাস্থ মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২ নভেম্বর) ভোর রাতে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।

যশোর সীমান্তে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৯০ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।