জুলাই নিয়ে কটাক্ষ: শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ

শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ
আইন ও আদালত
এখন জনপদে
0

জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ অবমাননা এবং আন্দোলন নিয়ে আপত্তিকর বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

আজ (রোববার, ৫ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে অভিযোগ করা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার ভিডিও প্রকাশ করেছেন। এছাড়া মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট জুলাই বিপ্লবের চেতনা এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের অবমাননা করেছে বলে দাবি করা হয়।

আবেদনকারী এস এম সুইট জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি এবং স্মৃতিস্তম্ভ অবমাননার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আবেদনটি পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ