জুলাই-বিপ্লব
নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করবো না, কিংবা কারও মর্যাদাহানির উদ্দেশে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেবো না।

জুলাইকে হারিয়ে দিতে কালচারাল ফ্যাসিস্ট চক্র ষড়যন্ত্র করছে: ডাকসু ভিপি

জুলাইকে হারিয়ে দিতে কালচারাল ফ্যাসিস্ট চক্র ষড়যন্ত্র করছে: ডাকসু ভিপি

জুলাইকে হারিয়ে দেয়ার জন্য কালচারাল ফ্যাসিস্ট চক্র প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। জুলাইকে পরবর্তী জেনারেশনের কাছে ছড়িয়ে দিতে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ছড়িয়ে দিতে কালচারালি শহিদদের কথা জারি রাখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়: রিজভী

জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়: রিজভী

জুলাই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার, ২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ

জুলাই নিয়ে কটাক্ষ: শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে ইবি থানায় অভিযোগ

জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ অবমাননা এবং আন্দোলন নিয়ে আপত্তিকর বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম নগরের ফ্লাইওভারের পিলারে ‘জুলাই বিপ্লবের’ গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে সিটি মেয়র ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘাত এড়াতে আজ (সোমবার, ১৮ মে) সকালে দেওয়ানহাট থেকে জিইসি মোড় পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুধু ক্ষমতার হাত বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

শুধু ক্ষমতার হাত বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

শুধু ক্ষমতার হাত বদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: মিয়া গোলাম পরওয়ার

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এটিকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যা দেন তিনি। এসময় জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন হওয়া উচিত বলেও জানান জামায়াতের এ নেতা।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাজনীতিতে ব্যবসায়ীদের ‘আধিপত্য’, জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা!

রাজনীতিতে ব্যবসায়ীদের ‘আধিপত্য’, জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার শঙ্কা!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বেশিরভাগ প্রার্থীই পেশায় ব্যবসায়ী। ব্যবসায়ীরা এমপি হলে অনেকক্ষেত্রেই ব্যবসার স্বার্থে তার নীতি প্রণয়ন করেন তাতে বঞ্চিত হয় জনগণ, তৈরি হয় সিন্ডিকেট, জন্ম নেয় অলিগার্ক গোষ্ঠী। গণঅভ্যুত্থানের পরের রাজনীতিতেও গুণগত পরিবর্তন হয়নি বলেই পেশাজীবী মধ্যবিত্তরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, অবৈধ সম্পদ অর্জনকারীরা আবারো ক্ষমতায় গেলে মৃত্যু ঘটবে জুলাই বিপ্লবের।

স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে: জামায়াত আমির

স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে: জামায়াত আমির

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) লন্ডনে কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো পেসিফিক রিজিওনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রবাসীদের ভোটাধিকার, জাতীয় নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দেন জামায়াত আমির।

ছাব্বিশের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির

ছাব্বিশের নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন নেই। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। পাঁচ দফা দাবিতে আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি দলের ডাকা সমাবেশে যোগ দিয়ে একথা বলেন জামায়াত আমির।

‘প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার’

‘প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার’

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থি কোনো পদক্ষেপ নেবে না সরকার। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় পোদ্দারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।