আজ (রোববার, ১২ জুলাই) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।
আরও পড়ুন:
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সুসম্পর্ক রয়েছে এবং স্থানীয় জনগণ বিজিবির ওপর আস্থা রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতেও সীমান্তবর্তী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়েছে।





