দুই দফা দাবিতে রাজশাহী ডাকঘর কর্মচারী সমিতির মানববন্ধন

ডাকঘর কর্মচারী সমিতির মানববন্ধন
এখন জনপদে
0

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবিতে মানববন্ধন করছে রাজশাহী ডাকঘর কর্মচারী সমিতি। আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুর সাড়ে ৩টায় জিপিও ভবনের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

এতে রাজশাহী জেলার নয়টি উপজেলার ৭২টি ইউনিয়নের ১০৫টি শাখা ডাকঘরের ৩২০ জন কর্মচারি অংশগ্রহণ করেন। হাতে ব্যানার ও প্লাকার্ডে লিখে ভোগান্তির নানা গল্প তুলে ধরেন ডাকশ্রমিকরা।

এই কর্মসূচিতে ডাক কর্মচারীরা মূলত বর্তমান বাজারদর ও শ্রমমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনগুণ ভাতা বৃদ্ধির দাবি করেন। এর পাশাপাশি নিজেদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি চান তারা।

আরও পড়ুন:

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা জানান, ২০১৮ সাল থেকে এই দাবি বাস্তবায়নে সরকার বারবার আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বর্তমান সরকারের কাছে তাদের মানবেতর জীবনের মুক্তি প্রত্যাশা করেন তারা।

এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারীর নেতারা। দুই দফা দাবি বাস্তবায়নের এই দাবিতে কর্মচারীরা এরইমধ্যে সপ্তাহজুড়ে বন্ধ রেখেছে উপজেলাগুলোর শাখা ডাকঘরের সব কার্যক্রম।

এই দাবির কোনোটা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনসহ কর্মসূচী চলমান রাখার হুঁশিয়ারি দেন তারা।

এসএস