ঠাকুরগাঁওয়ে ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

ঠাকুরগাঁও
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিসহ বিজিবি
এখন জনপদে
0

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির বিশেষ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মাইকেল রায় (৪২) নামের একজনকে আটক করেছে বিজিবি। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) বিকেলে দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান। আটককৃত শ্রী মাইকেল রায় সৈয়দপুর পানুয়াপাড়া এলাকার মৃত জতিন্দ্রনাথ রায়ের ছেলে।

বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলার কাহারোল থানার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় আটককৃত ব্যক্তির বাসা থেকে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়াও আটককৃত ব্যক্তির থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানান, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

এএইচ