নিহতরা হলেন— উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন (৩০) ও একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (৩১)।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘বুধবার ভোর থেকে বৈদ্যুতিক মটর বিয়ে পানি শুকানোর কাজ করছিল তারা। এরপর মাছ ধরে সকাল ১০টার দিকে মটর চালু রেখেই বাড়ি চলে যায়। আবারও দুপুর ১টার দিকে মাছ ধরার জন্য জলাশয়ে নামেন। তবে কোনো এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানি বিদ্যুতায়িত হয়। প্রথমে মাহবুবুর রহমান পানিতে নামতেই বিদ্যুপৃষ্ট হয়ে পড়ে যান।’
আরও পড়ুন:
তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন।
তিনি তাদের দেখতে না পেয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে চিৎকার শুরু করেন। পরে অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হলে ততক্ষণে তারা মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা যাওয়ার বিষয় শুনেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’





