গ্রেপ্তারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
উদ্ধারকৃত শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





