নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ সন্তানের পর না ফেরার দেশে মা বিউটি

নারায়ণগঞ্জ
নিহত বিউটি
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফের পর না ফেরার দেশে পাড়ি জমালেন মা বিউটি। সন্তানের মৃত্যুর দুই দিন পর।

আজ (সোমবার, ১০ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন:

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন। একদিন পর শিশু মারুফের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (৮ আগস্ট) দুপুরে মারুফের এবং সোমবার সকালে বিউটির মৃত্যু হয়। তাদের মৃত্যুর পরও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা মাইদুল । তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক।

এসএস