নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ স্ত্রী-সন্তানের পর মারা গেলেন বাবা মাইদুলও

নারায়ণগঞ্জ
নিহত মাইদুল
এখন জনপদে
0

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সবশেষ আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) ভোরে মারা গেলেন রাজমিস্ত্রি মাইদুল (২৪)। এর আগে, গত শনিবার মাইদুলের ৮ বছরের শিশু সন্তান মারুফ এবং সোমবার (১০ আগস্ট) সকালে স্ত্রী বিউটি (২৪) মারা যান।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান।

এর আগে, গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল ও মা বিউটি দগ্ধ হন।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) দুপুরে মারুফের এবং সোমবার সকালে বিউটির মৃত্যুর পর মঙ্গলবার ভোরে মাইদুলও মারা যান।

এসএইচ