রাঙামাটিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কাজল দাসের (৬০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে মরদেহ কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় কাপ্তাই লেকে মাছ ধরার সময় কাজল দাস পানিতে ডুবে নিখোঁজ হন।

আরও পড়ুন:

সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনেট লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করে। পরে বেলা সোয়া দুইটার দিকে হ্রদে ৩৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ কাজল দাশের মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

এফএস