আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দিবাগত রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে এই আসামীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের অভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।
মাদকসেবনের দায়ে গ্রেপ্তার ১১ আসামি হলেন-স্বপন চাকমা (২৯), তোহিন চাকমা (২৯), সুরমনি চাকমা (৩৪), মনি চাকমা(৫৫), ধর্ম রতন চাকমা(৪০), মোঃ সোহেল রানা(২৪), মোঃ আব্দুল খালেক (৩১), মিটন মালাকার (৪০), সমেন চাকমা ছোট (৫৩), সমর রতন চাকমা (৪৫), প্রীতম সেন (২২)।
আরও পড়ুন:
চুরির দায়ে গ্রেপ্তার ৫ আসামি হলেন -মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা(২০), মিনতাজ রহমান (১৫)।
এছাড়া গণউপদ্রবকারী হিসাবে গ্রেপ্তার হওয়া ৪ আসামি হলেন-ইব্রাহিম খলিল (২৫), মোঃ জিয়াউর রহমান (৪৫), বেবী আক্তার লাকী (৩০), খুশি আক্তার (২০) এবং দাঙ্গা সংগঠনের অপরাধে মোঃ জিয়াউর রহমান (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন -আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।





