কুষ্টিয়ায় জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী নিয়ে আলোচনা
এখন জনপদে
0

কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (শনিবার, ২৯ আগস্ট) বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ‘মৃত্যুঞ্জয়ী-নজরুল’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র কুষ্টিয়া শাখা।

সংগঠনটির কুষ্টিয়া শাখার সভাপতি জামাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসদ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস।

এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুজজামান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজীম তিতিলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, নজরুল বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাম্যের প্রতীক। বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহিত্য ও দর্শন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। এ সময় নজরুল চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এএইচ