‘দুই বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে’

ববি হাজ্জাজ
এখন জনপদে
0

২০২৮ সালের মধ্যে সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি মনিটরিংয়ের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ (রোববার, ৩০ আগস্ট) রংপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা,মনিটরিং,জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও মনিটরিং কর্মকর্তাদের জন্য চর ও দুর্গম ভাতা চালু করা হবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সকল স্টেক হোল্ডারের সাথে কথা নীতিমালা প্রণয়ন করা হবে।’

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীমা ফেরদৌসীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ