ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে
এখন জনপদে
0

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

আজ (সোমবার, ৩১ আগস্ট) সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের কারণে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ইলিশা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

উদ্ধারকৃতরা হলেন— ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. আলমগীর গোল্দার (৪৫) ও তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)।

উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেয়া হয়। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে নৌকাসহ বাবা-ছেলেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসএইচ