গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

গাজীপুর
ট্রাক-ইজিবাইক সংঘর্ষ
এখন জনপদে
0

গাজীপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজিবাইক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছের সড়কে জয়দেবপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেও ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক শহীদ আলী সরমানকে আটক করা হয়েছে।’

নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এফএস