বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদ বিতরণ

১৩২তম জেসিএসসি কোর্সের সনদ বিতরণ
এখন জনপদে
0

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

কোর্সে সামগ্রিক নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীর, জিডিকে (পি) সম্মানজনক ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। সনদ ও ট্রফি বিতরণ শেষে উত্তীর্ণ কর্মকর্তাদের উদ্দেশে পেশাগত জীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমান বাহিনী প্রধান।

এবারের কোর্সে দেশ-বিদেশের মোট ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে কর্মকর্তাদের দক্ষ করে তুলতে এ কোর্সটি বিশেষভাবে পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) প্রশিক্ষক এবং স্থানীয় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এএইচ