আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকালে হোয়াইট হাউসে আনুষ্ঠানিক বৈঠকের আগে ট্রাম্প জানান, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, মার্কিন কৃষকদের বাজার সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা, প্রযুক্তি ও এআই বা ‘সুপার ইন্টেলিজেন্স’ সংক্রান্ত জরুরি বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এই সফরকালে আমরা নিরাপত্তা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অতি জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এসব ক্ষেত্রে আমরা যেসব সিদ্ধান্ত নেব, তা আগামী কয়েক দশক জুড়ে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়তা করতে পারে।’
বর্তমানে বিশ্বজুড়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হলেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঐতিহাসিক সহযোগিতার কথা স্মরণ করিয়ে দেন ট্রাম্প। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই দেশের যৌথ অবদানের কথা তুলে ধরে তিনি দুই পরাশক্তির মধ্যকার বর্তমান টানাপোড়েন কমিয়ে আনার বার্তা দেন।





