কুষ্টিয়ায় ট্রাকচাপায় আগলামন চালক নিহত

মরদেহের প্রতীকী
এখন জনপদে
1

কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় আলমগীর (২৬) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক আগলামন চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর রাজবাড়ী জেলার কালুখালী খড়খড়িয়া গ্রামের সানু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ২টার দিকে পেঁয়াজবোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত এক আগলামন নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে বৃষ্টির কারণে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আগলামনটি দাঁড় করিয়ে রেখে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো আলমগীর।

এসময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জেআর