পাবনার আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান মেলা
শিক্ষা
এখন জনপদে
0

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সৌরবিদ্যুৎ, পরিবেশ দূষণ রোধ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্মার্ট কৃষি, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ের ৫০ টির তৈরি প্রকল্প প্রদর্শন করে। শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক মডেল ও উদ্ভাবন দর্শনার্থীদের সামনে তুলে ধরে।

সকালে আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এ মেলার উদ্বোধন করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলার বিভিন্ন স্টল ঘুরে অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প দেখে তাদের প্রশংসা করেন এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ দেন।

এএইচ