মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

মরদেহের প্রতীকী
এখন জনপদে
0

মানিকগঞ্জের ঘিওরে ঘরের টিনের বেড়ায় হাত লাগার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণিমা (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর কোশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পূর্ণিমা চর কোশুন্ডা গ্রামের মৃত জামাল শেখের মেয়ে। সে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।

নিহতের চাচাতো ভাই পাভেল হোসেন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ঘরের টিনের বেড়ায় হাত লাগানোর পর পূর্ণিমা বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছে।’

এফএস