বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রতীকী
এখন জনপদে
2

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শ্রী প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মহানপুর এলাকার উলেনের মোড় সংলগ্ন একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

নিহত প্রশান্ত রায় মহানপুর সেনপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তিনি এখন ঘটনাস্থলে আছেন। মরদেহ উদ্ধারের পর মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

জেআর