বিজিবির অভিযানে ১২ কোটি টাকার মোবাইলের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) বিজিবির ২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালায় আলীনগর বিওপির একটি টহলদল।

এ সময় ভারত থেকে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৮৪টি ভারতীয় অবৈধ স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্মার্টফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। অবৈধভাবে চোরাকারবারিদের আনা এ সব ডিসপ্লে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

জেআর