নেত্রকোণায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক সেনা সদস্য নিহত

নেত্রকোণা
মরদেহের প্রতীকী
অপরাধ
এখন জনপদে
0

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত আলিফ ফকির চাকরিচ্যুত সাবেক সেনা সদস্য ও ফেসবুক পেইজে অনিয়ম-অপরাধ বিষয়ে লেখালেখি করতেন।

গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাতে দুর্গাপুরের বিরিশিরির তেলঞ্জি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকানে বসে চা খাচ্ছিলেন আলিফ ফকির। এক পর্যায়ে আরও দুজন দোকানটিতে এসে চা খাওয়া শুরু করে। পরে চলে যাওয়ার সময় ওই দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে ফকিরের শ্বশুর বাড়ির স্বজন ও স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

এফএস