স্থানীয়রা জানান, চাহিদা অনুযায়ী সার না পেয়ে এমনিতেই ভোগান্তিতে রয়েছেন কৃষকরা। এর মধ্যে সারবোঝাই ট্রলি চলাচল করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা সেগুলো থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
গোপালনগর এলাকায় আটক ট্রলিতে ১১৬ বস্তা সার ছিল। এর মধ্যে ১১০ বস্তা ডিএপি ও ছয় বস্তা এমওপি সার। এসব সার নওগাঁর নিয়ামতপুর থেকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুরে নেয়া হচ্ছিল বলে জানা গেছে। সারগুলোর মালিক ব্যবসায়ী মসিউর রহমান। তার দাবি, নিজের একশ বিঘা কলাবাগানে প্রয়োগের জন্য এসব সার নিয়ে যাচ্ছিলেন তিনি।
অন্যদিকে, উমরপুর এলাকায় ৪৮ বস্তা সারবোঝাই আরেকটি ট্রলি আটক করেন স্থানীয়রা। এসব সারের মালিক মনাকষা ইউনিয়নের জাহিদ আলী বলে জানা গেছে। ট্রলিতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, ১৬৪ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।





