খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী ছবি
অপরাধ
এখন জনপদে
0

খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার নামে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর পূর্ব বানিয়া খামার মিস্ত্রিপাড়া বাজারের পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ভোরে পূর্ব বানিয়া খামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে কয়েকজনের সঙ্গে তুষারের ধস্তাধস্তি হয়। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা থানা পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এফএস