কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়া আরও ১ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার
কক্সবাজার সৈকতে লাল পতাকা উত্তোলন
এখন জনপদে
0

কক্সবাজারের হিমছড়ি সৈকতে পর্যটক নিখোঁজের ঘটনায় মো. হারুন নামে আরও ১ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪জনে।

এর আগে বুধবার বিকেলে কক্সবাজারের হিমছড়ি জাদুঘরসংলগ্ন পেঁচারদ্বীপ সৈকতে গোসলে নামেন এই পর্যটকেরা।

জানা গেছে, ঢাকার উত্তরা থেকে সাত পর্যটক বুধবার কক্সবাজারে পৌঁছান। বিকেলে সৈকতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১ জন। এছাড়া আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এফএস