ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
0

ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকা- খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীর আড়কান্দিতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাসের সাথে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলে তিনজন নিহত হয়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, ‘বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।’

এফএস