
চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজন আটক
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, চট্টগ্রাম থেকে ট্রাকে করে সার এনে পরে নৌপথে মিয়ানমারে পাচারের চেষ্টা করছিল একটি চক্র। আটক চারজনই চট্টগ্রামের বাসিন্দা।

মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মেঘনার ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে ভোলায় পাউবো কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধ
মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে ভোলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর, মেদুয়া ও ধনিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ ভোলার ঘুযীর ঘোলে অবস্থিত ভোলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করেন।

নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট বা নডিইএসডাব্লিউএসপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। আজ (সোমবার, ৮ জুন) বেলা ১০টায় প্রকল্পটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রকল্পটি ঘুরে দেখেন।

মেঘনায় ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি লঞ্চের সংঘর্ষ
বরিশালে মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটের দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে দু’টি লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক; বেঁচে ফিরলেন পাঁচ শতাধিক যাত্রী
ভোলার মেঘনা নদীতে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে একটি সি-ট্রাক প্রায় এক ঘণ্টা মৃত্যুঝুঁকিতে ছিলো। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছালে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে পন্টুনে নেমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি; নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবিতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকেলে বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার করে। নিহত দুই যুবকের নাম রানা ও শুভ।

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ইলিশের অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু: মেঘনায় ব্যবহার হবে ড্রোন
মা ইলিশ রক্ষায় আজ (শুক্রবার, ৩ সেপ্টেম্বর) রাত থেকে নদ-নদীতে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এবার বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করবে প্রশাসন।

ভোলায় মেঘনার ভাঙন রোধে পাউবো কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ
মেঘনার ভয়াবহ ভাঙনে ভোলা শহর রক্ষা বাঁধের শিবপুর ও মেদুয়া ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ভাঙন থেকে বাড়িঘর ও ফসলি জমি রক্ষায় কার্যকর উদ্যোগের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন কয়েক হাজার এলাকাবাসী।

নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার
নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

মেঘনা নদীতে ডুবে অনন্ত নামের যুবক নিখোঁজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ডুবে অনন্ত চন্দ্র মনি দাশ (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) বিকেল আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া পাওয়ার হাউস বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।