পরিবারের সদস্যরা জানান, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। এরপর তিনি কখন আবার নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না।
শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে ভুগছিলেন। তাকে খুঁজে না পেয়ে পরদিন ২৭ অক্টোবর ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, বুধবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি আরও জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।





