আজ (শুক্রবার, ৩০ গতকাল) আনুমানিক সকাল আটটার দিকে কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।দুর্ঘটনা কবলিত কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, কোস্টগার্ডের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে গমবোঝাই জাহজকে ধাক্কাদেয়।
এতে গম বোঝাই জাহাজের তলা ফেটে যায়। এসময় আশেপাশে থাকা কয়েকটি স্পীড বোট ও ক্ষতিগ্রস্থ হয় বলে জানান স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। ফেটে যাওয়া কার্গোর স্টাফদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কোস্টাগার্ড, পুলিশ ও উদ্ধার কাজ করে।
এতে কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়।গমের কিছু অংশ ক্ষতি গ্রস্ত হয়েছে তবে বেশিরভাগই রক্ষা পেয়েছে উদ্ধারকারী দের চেষ্টায়। গমবাহী কোস্টার টি খুলনা সাইলো থেকে ৩০০ টন গম বহন করে বরিশাল নিয়ে আসে।
খাদ্য বিভাগের জেটিতে খালাসের অপেক্ষায় থাকাকালে আজ সকালে ওই দুর্ঘটনা ঘটে। বরিশাল জেলা প্রশাসক জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন।





