আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল আমীন বলেন, ‘আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের পশুপাখি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ,চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও রপ্তানিমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে খামারিরা নতুন প্রযুক্তি ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।’
আরও পড়ুন:
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান,সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত এই মেলার ১৫টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সেবা প্রদান করা হবে।





