ইউক্রেন, ইরান ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্প-রুটের আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জোটটির মহাসচিব মার্ক রুটে
বিদেশে এখন
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের সংঘাত এবং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জোটটির মহাসচিব মার্ক রুটে। বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিকদের প্রবেশের সুযোগ ছিল না। পরে হোয়াইট হাউস বৈঠকটিকে অসাধারণ হিসেবে বর্ণনা করে জানায়, সেখানে আন্তর্জাতিক নিরাপত্তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এবং ইরানের সংঘাত ছিল আলোচনার প্রধান বিষয়। ট্রাম্প ও রুটে নেদারল্যান্ডসের দ্য হেগ এবং তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনগুলোর অগ্রগতিও পর্যালোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের বিস্তার ঘটাতে পারে, রাশিয়ার এমন পদক্ষেপ এড়িয়ে চলার গুরুত্ব নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। একই সঙ্গে যত দ্রুত সম্ভব যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর বিষয়েও গুরুত্ব দেন তারা।

হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যদেশগুলোতে প্রতিরক্ষা ব্যয় এবং প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও ট্রাম্প ও রুটের আলোচনা হয়েছে।

এএম