শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে আলোচনা হয়েছে: শিক্ষামন্ত্রী

কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষা
দেশে এখন
0

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আজ (বুধবার, ১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২৪ ডিসেম্বর নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এআইয়ের সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষা খাতের সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। যেন ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত হতে পারে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ওপর।’

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। এবং গবেষণার জন্য পাঁচজন শিক্ষককে বেস্ট রিসার্চ এওয়ার্ড প্রদান করা হয়।

এফএস