সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।
পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা আট দিন সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে বন্দরের আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী বন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।’
তিনি বলেন, ‘আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কিছু কার্যক্রম সীমিত পরিসরে চলবে। পণ্য ওঠানো-নামানো, পরিবহন ও গুদামজাতকরণের মতো কার্যক্রম চালু থাকবে। অন্যদিকে, ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকায় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা আগের মতোই যাতায়াত করতে পারবেন।’





