পাবনায় ভোটগ্রহণ সম্পন্ন, শুরু হয়েছে গণনা

ভোটকেন্দ্রে চলছে ভোট গণনা
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার পাঁচটি আসনে ৭০২টি ভোটকেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। এখন চলছে ভোট গণনা।

এর আগে সকাল থেকে জেলার ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ সারিতে নারী, পুরুষ, তরুণ, প্রবীণ— সব বয়সী ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়।

আরও পড়ুন:

পাবনায়-৫ আসনে মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন।

এফএস