গুয়াহাটিতে আবাসিক হোটেলে গোলাগুলি, নিহত ৫

গুয়াহাটিতে আবাসিক হোটেলে গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতা ও অ্যাম্বুলেন্স
বিদেশে এখন
0

মালিক-ইজারাদার বিবাদের জেরে ভারতের আসামের গুয়াহাটির একটি আবাসিক হোটেলে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

পুলিশ জানিয়েছে, হোটেলের মালিক ও ইজারা নেয়া ব্যক্তির মধ্যে বিবাদের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে। ইজারাদারই হামলা চালায়। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুয়াহাটি পুলিশ কমিশনার জানান, বন্দুকধারী একটি লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি চালান, যদিও সেটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে হোটেল মালিক এবং তার ছেলে রয়েছেন। বাকি হতাহতদের মধ্যে কয়েকজন হোটেল কর্মচারী ও স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে।

এএম