গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে শহরের কানাইখালি এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের মিডিয়া সেল জানায়, গতরাতে শহরের কানাইখালি এলাকায় সন্দেহভাজন এক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ি থেকে একটি জার্মান শটগান, একটি রাইফেলের বডি, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং মদ উদ্ধার করা হয়।
পরে জব্দ মালামালসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।




