শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

জব্দ মাদক ও আটককৃত ব্যক্তি
অপরাধ
0

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।

আটককৃত ব্যক্তি মো. লাল চাঁন (২৩)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা।

অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকা থেকে ভারতীয় ব্যথানাশক ট্যাপেনটাডাল ট্যাবলেট, শনপাপড়ি, মদ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন:

বিজিবি জানায়, এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।’

এফএস