উত্তরা মেট্রো স্টেশনের নিচে ছিনতাই; রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত

উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন
অপরাধ
1

রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হেঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

নিহত মুক্তা রাজশাহীর গোদাগাড়ীর ফরহাদ পুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। ঢাকায় তারা দক্ষিণখান হায়দাবাদে থাকতেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেট্রো স্টেশনের নিচে দিয়ে অটোরিকশা করে মার্কেট থেকে বাসায় ফেরার সময় ছিনতাইকারী মুক্তা আক্তারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে টান দেয়। সেসময় অটোরিকশা থেকে পরে গিয়ে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা মুক্তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাকে আহসানুল্লাহ মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

তবে মুক্তা আক্তারের শারীরিক অবস্থা খারাপ হলে স্বামী লিমন হোসেন উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টার দিকে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুক্তা আক্তারকে মৃত ঘোষণা করেন।

এসএস