
ডেঙ্গুতে দেশজুড়ে আরও ৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সারা দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ শিশু।

বিভাগীয় হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিলেন মন্ত্রী
বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে ডাক্তাররা সেখানে গিয়ে সেবা দিয়ে অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

মানিকগঞ্জে চার বেসরকারি হাসপাতালে অভিযান; কার্যক্রম বন্ধের নির্দেশ
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সুজানগরে যুবদলের নেতায় ‘ভয়ে’ অফিসে যান না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বাতিলের দাবিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে তার কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে। এসময় তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই চিকিৎসক। ঘটনার পর নিরাপত্তাহীনতা ও প্রাণভয়ে তিনি কর্মস্থলে যেতে পারছেন না বলে জানিয়েছেন।

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন।

শেরপুরে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী-শিশুসহ আহত অন্তত ৮০
শেরপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ‘পাগলা কুকুরের’ কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

ইবনে সিনা হাসপাতালে চাকরির সুযোগ
ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওটি ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন। আজ (সোমবার, ২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১৫৪৮
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

টাঙ্গাইলে ধর্ষণ-হত্যাচেষ্টা: ভুক্তভোগী শিশুকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল (শনিবার, ৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন এবং চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

সাতক্ষীরায় জামায়াতের লংমার্চফেরত বাস খাদে, নিহত ১
সাতক্ষীরায় বাসের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংমার্চ থেকে ফেরত আসা অপর একটি বাস সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা জামায়াত-শিবিরের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সিংগাইরে আগুনে পুড়লো ঘর ও গরু, দগ্ধ গৃহকর্ত্রী
মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড ঘর পুড়ে গেছে। এসময় আগুনে একটি গরু মারা গেছে এবং আরেকটি আহত হয়েছে। গৃহকর্ত্রী জহুরা বেগম (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।