ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল ভারতীয় শাড়ি ও জিরা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া
বিজিবির অভিযানে উদ্ধারতকৃত পণ্য
এখন জনপদে
অপরাধ
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ২৮ মার্চ) ভোরে উপজেলার জয়নগর এলাকায় বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব চোরাই পণ্য উদ্ধার করে। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে।

অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় অবৈধ ১,২৬৬ পিস শাড়ি ও ৬৩০ কেজি জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিকআপ ভ্যান ও চোরাই পণ্যগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ৬০ ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এএইচ