ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
0

চট্টগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস ও লরির সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার সময় সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা কিং অফ কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন একটি দাঁড়িয়ে থাকা বাসের যাত্রী। বাসটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সার্ভিসিং এর কাজ চলছিলো। এসময় যাত্রীরা বাস থেকে নেমে পাশে একটি গাছের ডালের ওপর বসে ছিলেন। ঘাতক গাড়ির ধাক্কায় তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ৬ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

বাসটির নাম শাপলা পরিবহন বলে জানা গেছে। এটি চট্টগ্রাম থেকে নেত্রকোণার উদ্দেশে যচ্ছিলো।

এসএইচ