ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
অপরাধ
0

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, পিএসসি, সেক্টর সদর দপ্তর, কুমিল্লা।

এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, অধিনায়ক, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি), জনাব চয়ন বড়ুয়া, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফেনী, জনাব বিকাশ সরকার, বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, ফেনী, মো. মিজানুর রহমান, স্কোয়াড্রন লিডার, সিপিসি-১, র‌্যাব ক্যাম্প, ফেনী এবং নূর মোহাম্মদ, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আমন্ত্রিত প্রধান অতিথি কর্নেল রকিবুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি, কুমিল্লা তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন:

প্রধান অতিথি বলেন, ‘মাদকদ্রব্য এমন একটি অপশক্তি যা শুধুমাত্র যুব সমাজকেই ধ্বংস করে না, পরিবার তথা সমাজে অশান্তিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে।’

এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, পিএসসি, বিজিবি সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং নিজহাতে বিভিন্ন প্রকারের মাদক ধ্বংসকরণের মাধ্যমে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম আরম্ভ করেন।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০ ২৫ এর ৩১ জুলাই পর্যন্ত মালিকবিহীন অবস্থায় জব্দকৃত উল্লেখযোগ্য মাদকদ্রব্য হলো: ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/বোতল বিয়ার, ৭৬৫.২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক এবং ১ লিটার বাংলা মদ; যা উপস্থিত সকলের সম্মুখে ধ্বংস করা হয়েছে। উক্ত ধ্বংসকৃত মাদকদ্রব্যসমূহের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা।

উল্লেখ্য, বিজিবি কর্তৃক অভিযানিক কার্যক্রম পরিচালনা করে প্রতিনিয়ত উদ্ধার করা হচ্ছে জীবন নাশকারী ভয়ংকর মাদক ইয়াবাসহ নানাবিধ মাদকদ্রব্য।

এফএস