ফরিদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী আটক
এখন জনপদে
অপরাধ
0

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বৃহস্পতিবার , ৯ এপ্রিল) ভোরে ভাঙ্গা থানাধীন আতাদী এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার জানান, বৃহস্পতিবার ভোরে টোল প্লাজার পাশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর টিম ৯ নম্বর লেনের পশ্চিম পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী বাসের সংকেতপূর্বক গতিরোধ করে।

এসময় রতন মুন্সী (৩৮) নামের এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করা হ য়।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত রতন মুন্সী ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

এসএস