দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

রংপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
1

সরকারপ্রধান হিসেবে রাজধানীর বাইরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুর রওনা হয়েছেন। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।

এরপর বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

শারদীয়া দুর্গাপূজার মহানবমীতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন।

তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহ-সভাপতি সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমূখ।

এসএস