মমেক হোস্টেলে সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত; এক সপ্তাহ বন্ধ ঘোষণা

ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হোস্টেল গেট
এখন জনপদে
অপরাধ
0

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে বাইকে তেল ভরিয়ে আনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা ও ছাত্রাবাস এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে গুরুতর আহত আমানুল্লাহ মোয়াজকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়েছে। আহত মীর হামিদুর রহমানকে মমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিডিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাগমারা এলাকার ছাত্রাবাসে মোটরসাইকেলে তেল ভরিয়ে আনাকে কেন্দ্র করে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হামিদুর ও মোয়াজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন:

এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এসময় মোয়াজের হাতে হামিদুল আহত হয়। পরে হামিদুলের পক্ষের শিক্ষার্থীরা মোয়াজকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে।

পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ মোয়াজকে উদ্ধার করে নিয়ে আসার সময় ওৎপেতে থাকা বিডিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিউল ইসলাম হাতুড়ি দিয়ে মোয়াজের মাথায় আঘাত করে।

তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সকালে তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

দু’জনই কলেজে ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এসএস