কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকা চোর, পরে আটক

কুমিল্লা
গ্রিলে আটকে পড়া চোর
এখন জনপদে
অপরাধ
0

কুমিল্লা আদালতের পূর্ব পাশের একটি বাসায় গ্রিল কেটে চুরি করতে গিয়ে লোহার গ্রিলের মাঝেই আটকে যায় এক চোর। আজ (সোমবার, ১১ মে) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলো। এক পর্যায়ে গ্রিলের ফাঁকে শরীর আটকে গেলে সে আর বের হতে পারেনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে আটক অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয়। অভিনব এ চুরির চেষ্টার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


এএইচ